কলাপাড়ায় চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস
শনিবার ● ১৬ মে ২০২৬


কলাপাড়ায় চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক,কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার দুপুর ১টার দিকে পাখিমারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে সবুজ আকন (৪০) নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় এক হাজার পিস চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

 

পরবর্তীতে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৩(ক) অনুযায়ী অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। জালগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:১৩ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ