নিখোঁজের ২৭ ঘণ্টা পর পশুর নদী থেকে ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

হোম » খুলনা » নিখোঁজের ২৭ ঘণ্টা পর পশুর নদী থেকে ট্রলার মাঝির মরদেহ উদ্ধার
শুক্রবার ● ১৫ মে ২০২৬


 

 

পশুর নদী থেকে ট্রলার মাঝির মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ ট্রলার মাঝি হোসেন মোড়ল (৪০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা এলাকা থেকে হ্যাচারীর পোনা নিয়ে হোসেন মোড়ল বাগেরহাটের মোংলায় আসেন। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজের ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে। তিনি পেশায় ট্রলার মাঝি ছিলেন এবং বিভিন্ন হ্যাচারীর পোনা পরিবহনের কাজ করতেন।

ঘটনার পরপরই মোংলা ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর ডুবুরি দলসহ স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। দিনভর চেষ্টা চললেও বৃহস্পতিবার তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪১ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ