বরগুনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন চিফ হুইপ

হোম » বরগুনা » বরগুনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন চিফ হুইপ
শুক্রবার ● ১৫ মে ২০২৬


 

 

বরগুনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন চিফ হুইপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

বরগুনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

বৃহস্পতিবার নিজ জেলা বরগুনায় সফরকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব নুরুল আমীন, বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এম হারুন অর রশিদ রিংকুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় চিফ হুইপ বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। সরকার খেলাধুলাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে এবং সহপাঠ্য কার্যক্রম হিসেবে ক্রীড়া কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং পড়াশোনায় ভালো ফল অর্জন সহজ হয়।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ