গাজীপুরে নিহত পরিবারের পাশে গোপালগঞ্জ-২ আসনের এমপি

হোম » ঢাকা » গাজীপুরে নিহত পরিবারের পাশে গোপালগঞ্জ-২ আসনের এমপি
শুক্রবার ● ১৫ মে ২০২৬


গাজীপুরে নিহত পরিবারের পাশে গোপালগঞ্জ-২ আসনের এমপি

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তাঁর তিন শিশু সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত রসুল ও শারমিন আক্তারের গ্রামের বাড়ি পাইককান্দি গিয়ে তিনি পরিবারের খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় এমপি ডা. কেএম বাবর নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লাকে আশ্বস্ত করেন, পরিবারের যোগ্য কোনো সদস্য থাকলে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। এতে পরিবারটি আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।

পরে তিনি নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫৪ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ