৫৮ দিনের নিষেধাজ্ঞায় কোস্ট গার্ডের অভিযান, বিপুল সামুদ্রিক মাছ জব্দ
হোম »
পটুয়াখালী »
৫৮ দিনের নিষেধাজ্ঞায় কোস্ট গার্ডের অভিযান, বিপুল সামুদ্রিক মাছ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীর মহিপুর ও রাঙ্গাবালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টার দিকে মহিপুর থানার হাজীপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের আনুমানিক ১০ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
একইদিন রাত ১টার দিকে রাঙ্গাবালী থানার দাড়ছিড়া নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট রাঙ্গাবালী পৃথক আরেকটি অভিযান চালায়। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ সংশ্লিষ্ট মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:০০:৪১ ●
১১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)