বুধবার ● ১৩ মে ২০২৬
টেকনাফে ১১ মামলার আসামি কথিত মানবপাচারকারী শাকের মাঝি আটক
হোম » চট্টগ্রাম » টেকনাফে ১১ মামলার আসামি কথিত মানবপাচারকারী শাকের মাঝি আটক

সাগরকন্যা প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় অভিযান চালিয়ে শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাকের মিয়া স্থানীয়ভাবে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি সেখানকার কবির আহমদের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।
ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, পুলিশ পরিদর্শক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মানবপাচারকারীদের প্রতারণার শিকার হয়ে বহু পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি আন্দামান সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ট্রলারডুবির ঘটনাকে ঘিরেও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১:৫৪:০৩ ● ২৬ বার পঠিত
