নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু

হোম » পিরোজপুর » নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু
বুধবার ● ১৩ মে ২০২৬


 

নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের সন্তান।

 

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে তারা মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে মায়ের সঙ্গে খেলা করছিল তারা। পরে বাড়ির পাশে সদ্য খনন করা গভীর খালে তারা অসাবধানতাবশত পড়ে যায়। কিছুক্ষণ নিখোঁজ থাকার পর স্থানীয়রা খালে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে।

 

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, নতুনভাবে কাটা খালটি গভীর হওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

 

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:০৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ