মঙ্গলবার ● ১২ মে ২০২৬

কলাপাড়ায় খাল দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় খাল দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

কলাপাড়ায় খাল দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাল দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এমনকোণ্ডের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (১২ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, স্থানীয় মোঃ বেলাল হোসেন খালের অংশ ভরাট করে পাকা বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই খালটি দিয়ে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল ছিল। কিন্তু খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষিজমির পানি নিষ্কাশন ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে তারা জানান।

 

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, সরকারি খাল উদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি।

 

এ বিষয়ে অভিযুক্ত মোঃ বেলাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৭ ● ২৫ বার পঠিত