মঙ্গলবার ● ১২ মে ২০২৬
নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান
হোম » পিরোজপুর » নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (১২ মে) সকালে নাজিরপুর উপজেলার চৌঠাইমহল আদর্শগ্রামে এ সহায়তা বিতরণ করেন জেলা রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসাইন।
এ সময় প্রায় শতাধিক পরিবারের মাঝে নারী স্বাস্থ্যসামগ্রী কিট ও তাবু বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিপু হাজরা, তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজীদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামীম হাসান ও তারেক আবদ্দুল্লাহ বাপ্পীসহ অন্যান্যরা।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরগুলোকে বৃষ্টির পানি থেকে সুরক্ষা দিতে একটি করে ত্রিপল দেওয়া হয়েছে। পাশাপাশি নারী সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কিটস সামগ্রীও বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৫৪:১৭ ● ২৩ বার পঠিত
