সোমবার ● ১১ মে ২০২৬

বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

হোম » বরগুনা » বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন
সোমবার ● ১১ মে ২০২৬


 

বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

 

সভায় আলোচনার মাধ্যমে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা এ.জেড.এ. সালেহ ফারুক ও চৌধুরী মো. মাসুম। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মনির হোসেন কামাল। এছাড়া কোষাধ্যক্ষসহ মোট ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহীম।

 

সভায় বিগত কমিটির আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। পরে সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর প্রতিবেদন নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন প্রবীণ হিতৈষী সংঘের সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহ আলম, লুৎফুর রহমান খান, বাবুল আক্তার, মোশারফ হোসেন প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, প্রবীণ হিতৈষী সংঘ প্রবীণদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করেছে। এই সংগঠনের মাধ্যমে তারা একাকিত্ব কাটিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, বরগুনার এই সংগঠনের কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে এবং সুযোগ পেলে নিজ জেলাতেও এমন উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪০ ● ২৮ বার পঠিত