সোমবার ● ১১ মে ২০২৬

দুমকিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদার দাবি

হোম » পটুয়াখালী » দুমকিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদার দাবি
সোমবার ● ১১ মে ২০২৬


 

দুমকিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন, তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত মানবগোষ্ঠী- এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সোহেল আকন।

 

এ সময় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু কর্মক্ষেত্রে তাদের নানা প্রতিকূলতা, হয়রানি ও অমর্যাদাকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

 

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সাখাওয়াত রিপন, ইনসেপ্টার জাহিদুল ইসলাম, ওয়ান্ডারমেন্টের আরিফুর রহমান, স্কয়ারের রাসেল তালুকদার, পপুলারের শফিকুল ইসলাম এবং কাজী কামাল।

 

বক্তারা দ্রুত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি, সামাজিক মর্যাদা নিশ্চিত এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩১ ● ২৭ বার পঠিত