রবিবার ● ১০ মে ২০২৬

কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা সালামের কবর জিয়ারত, পরিবারের পাশে বিএনপি নেতা

হোম » গণমাধ্যম » কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা সালামের কবর জিয়ারত, পরিবারের পাশে বিএনপি নেতা
রবিবার ● ১০ মে ২০২৬


 

কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা সালামের কবর জিয়ারত, পরিবারের পাশে বিএনপি নেতা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম আব্দুস সালাম হাওলাদারের কবর জিয়ারত করেছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

রবিবার (১০ মে) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্থানীয় এতিমখানা কবরস্থানে গিয়ে মরহুম আব্দুস সালাম হাওলাদারের কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের সাথে ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির মৃধা, সাংবাদিক মো. রফিকুল ইসলাম মিরাজ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা এবং সদস্য এস এম আলমগীর হোসেন।

উল্লেখ্য, গত ১ মে নিজ বাসভবনে ইন্তেকাল করেন কলাপাড়া শহরের পত্রিকা বিক্রেতা আব্দুস সালাম হাওলাদার।

বাংলাদেশ সময়: ২১:৩৭:১০ ● ৩২ বার পঠিত