রবিবার ● ১০ মে ২০২৬
চরফ্যাশনে ৯ বছরের শিশুর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইমাম আটক
হোম » ভোলা » চরফ্যাশনে ৯ বছরের শিশুর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইমাম আটক![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমুদ্দিন এলাকায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ইমামকে আটক করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বাতানখালী মসজিদের খতিব এবং একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোমান মাওলানা নামে পরিচিত এবং শশীভূষণ থানাধীন এলাকার বাসিন্দা। এছাড়া তিনি দীর্ঘদিন প্রবাস জীবনেও ছিলেন বলে জানা গেছে।
অভিযোগ উঠার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে চরফ্যাশন থানায় হস্তান্তর করে।
এলাকাবাসী ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
অন্যদিকে, মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্টরা দাবি করেছেন, ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ অভিযোগ তোলা হতে পারে। তাদের ভাষ্য, ঘটনাটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯:১১:২২ ● ৬৬ বার পঠিত
