রবিবার ● ১০ মে ২০২৬

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গোপালগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন

হোম » ঢাকা » গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গোপালগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন
রবিবার ● ১০ মে ২০২৬


 

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গোপালগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতদের নিজ বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

 

রবিবার সকাল ১১টায় পাইককান্দি উত্তর চরপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহত শারমিন আক্তারের বাবার পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়।

 

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন ও স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন।

 

এর আগে শনিবার (৯ মে) ভোররাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং তার ভাই রসুল হোসেন।

 

এদিকে নিহতদের স্বজনদের দাবি, অভিযুক্ত ফোরকান মিয়ার দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৭ ● ২৪ বার পঠিত