শনিবার ● ৯ মে ২০২৬

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত

হোম » পিরোজপুর » পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত
শনিবার ● ৯ মে ২০২৬


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৯ মে) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান।

অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৬ ● ২৯ বার পঠিত