শনিবার ● ৯ মে ২০২৬
মন্ত্রিপরিষদ সম্প্রসারণের আলোচনায় পটুয়াখালী-৪ আসনের এমপি মোশাররফ হোসেন
হোম » লিড নিউজ » মন্ত্রিপরিষদ সম্প্রসারণের আলোচনায় পটুয়াখালী-৪ আসনের এমপি মোশাররফ হোসেন

এলাহী আরমান, সাগরকন্যা প্রতিবেদন
প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে নতুন করে পাঁচজনকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেনের নামও আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানায়, মন্ত্রণালয়ের প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে এবং দপ্তর বণ্টনের মাধ্যমে কাজের ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমানোর বিষয়েও পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে।
আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কয়েকজন সংসদ সদস্য ছাড়াও একজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত থাকার কথা জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
সরকারি সূত্রের ভাষ্যমতে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদে এই পরিবর্তন ও সম্প্রসারণ আসতে পারে। এতে নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি কিছু মন্ত্রণালয়ের দায়িত্বও পুনর্বণ্টন করা হতে পারে।
প্রথমবারের মত নির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেনের নাম আলোচনায় থাকায় পটুয়াখালী-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা গেছে বেশ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০:১৩:৪২ ● ৪৩ বার পঠিত
