শুক্রবার ● ৮ মে ২০২৬

বরগুনা পৌরসভার প্রথম চেয়ারম্যানের ৩০তম মৃত্যু বার্ষিকী

হোম » বরগুনা » বরগুনা পৌরসভার প্রথম চেয়ারম্যানের ৩০তম মৃত্যু বার্ষিকী
শুক্রবার ● ৮ মে ২০২৬


বরগুনা পৌরসভার প্রথম চেয়ারম্যানের ৩০তম মৃত্যু বার্ষিকী

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল লতিফ মাস্টারের আজ ৩০তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে বিকালে তার নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে।

পারিবারিক ভাবে জানা যায়, মরহুম আলহাজ্ব আবদুল লতিফ মাস্টার
বরগুনা জেলা (তৎকালীন মহকুমা) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

তার নাতি গণমাধ্যম কর্মি মো: মিজানুর রহমান বলেন, আমার দাদা আলহাজ্ব আবদুল লতিফ মাস্টার একজন রাজনীতিবিদ ছিলেন। তার প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও মানুষের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে তিনি আজীবন বরগুনার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর কর্মময় জীবন, ত্যাগ ও আদর্শ আজও বরগুনার মানুষের পথ দেখায় এবং অনুপ্রেরণা জোগায়। তিনি দুই ছেলে চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম আবদুল লতিফ মাস্টার বরগুনা পৌরসভায় ১৯৭৩ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পর পর দুইবার চেয়ারম্যান ছিলেন। তার চাচা মরহুম আবদুল কাদের লাল মিয়া বরগুনার প্রথম এমএনএ ছিলেন। বরগুনা পৌরসভায় আবদুল কাদের লাল মিয়া নামে একটি সড়কের নাম করন হয়েছে। শিক্ষা বিস্তারে তাঁর অবদান ছিল বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। তিনি বরগুনায় একাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যা আজও এ অঞ্চলের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মিজান বলেন, বরগুনার সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে তাঁর অবদান তাঁকে একজন দূরদর্শী ও জনকল্যাণমুখী নেতা হিসেবে স্মরণীয় করে রেখেছে বরগুনা বাসিকে।
তার মৃত্যু বার্ষিকীতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, সাবেক পৌর মেয়র আইনজীবী কামরুল আহসান মহারাজসহ অসংখ্য নেতা কর্মিরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, আলহাজ্ব আবদুল লতিফ মাস্টার একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তার দেখানো পথে আমরা হাটছি। তিনি বলেন, একজন আদর্শবান প্রবীণ রাজনীতিবিদের জীবন আমাদের শিখিয়ে যায় রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সততার জন্য। তাঁর আদর্শ, ত্যাগ ও জনসেবার মানসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার করি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩৮ ● ৪৯ বার পঠিত