বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬
কলাপাড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মোশাররফ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মোশাররফ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় রতন মেম্বারের বাড়ি থেকে রজপাড়া সড়কের (চেইনেজ ০০-৫০০ মিটার) উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক উন্নয়ন কাজটি সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি আসবে।
বাংলাদেশ সময়: ২২:২৩:৩২ ● ৩৬ বার পঠিত
