বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে কৃষকদের নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কংগ্রেস অনুষ্ঠিত

হোম » কৃষি » মেহেন্দিগঞ্জে কৃষকদের নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কংগ্রেস অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


 

মেহেন্দিগঞ্জে কৃষকদের নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেসে স্থানীয় কৃষক-কৃষাণিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, কীটনাশকের সঠিক ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করছেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:২৫ ● ৩৫ বার পঠিত