মঙ্গলবার ● ৫ মে ২০২৬

সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযান, ১৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

হোম » জেলে-মৎস্য » সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞা কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযান, ১৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযান, ১৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এসময় তারা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৫ মে) ভোর রাতের দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের সদস্যরা মহিপুর থানার হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরে জব্দ করা মাছ কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:২২ ● ৩৯ বার পঠিত