মঙ্গলবার ● ৫ মে ২০২৬
দশমিনায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
হোম » পটুয়াখালী » দশমিনায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া ও বহরমপুর খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার আমতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বহরমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. গিয়াস মৃধা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, মধ্য বগুড়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মো. মাহবুব আলম, আমতলা বাজারের ব্যবসায়ী মো. সহিদ ফকির, স্থানীয় বাসিন্দা মো. মমিন মাস্টার, মো. মানিক হাওলাদার ও মো. কবির মোল্লাসহ অনেকে।
বক্তারা বলেন, চার বছর আগে সরকার ব্রিজ নির্মাণ করলেও এখনো দুই পাশে সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ এই রুটে চলাচল করলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
তারা দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫:০২:০২ ● ২৭ বার পঠিত
