সোমবার ● ৪ মে ২০২৬

কলাপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
সোমবার ● ৪ মে ২০২৬


 

কলাপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৪ মে) উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আরিফ মোল্লা (৩৫) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অভিযানে কলাপাড়া থানার একটি টিম সহযোগিতা করে। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৪:০১ ● ৩২ বার পঠিত