সোমবার ● ৪ মে ২০২৬
পিরোজপুরের নাজিরপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেফতার
হোম » পিরোজপুর » পিরোজপুরের নাজিরপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার জামে মসজিদ এলাকার সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এস এম সালেহির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের পাঁচটি জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দুলাল শেখের ছেলে মো. সাইদুল ওরফে রানা (৪৮) এবং মজিবুর খানের ছেলে হাসিব খান (৪৬)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ৮:৫৩:০১ ● ৩৭ বার পঠিত
