রবিবার ● ৩ মে ২০২৬
বরগুনার আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
হোম » বরগুনা » বরগুনার আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার আমতলী উপজেলায় দেড় কেজি গাঁজাসহ আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার পর উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান আমতলী উপজেলার পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মো. ফোরকান গাজীর ছেলে। গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইমরানের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উপপরিদর্শক বিকাশ কর্মকার বলেন, ‘ইমরান দীর্ঘদিন ধরে মাদককারবারের সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’ উদ্ধার হওয়া গাঁজার অবৈধ বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেফতার ব্যক্তিকে আমতলী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাচনাইন পারভেজ মাদককারবারিকে গ্রেফতার এবং মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, রবিবার সকালে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১১:৩৪:৪১ ● ৪০ বার পঠিত
