রবিবার ● ৩ মে ২০২৬
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
হোম » পিরোজপুর » কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান ও বাজার তদারকিতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের মান, মূল্য তালিকা ও সংরক্ষণ ব্যবস্থা যাচাই করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেডিসিন হাউজকে ৩ হাজার টাকা, কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠান জারা ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে অসীম স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক নুরে আলম বখতিয়ার এবং কাউখালী থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
বাংলাদেশ সময়: ১৪:৪২:০৭ ● ১০৫ বার পঠিত
