শনিবার ● ২ মে ২০২৬

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

হোম » ঝালকাঠী » নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
শনিবার ● ২ মে ২০২৬


নলচিঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মো. খালেক হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে ) বিকেল সোয়া ৪টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খালেক হাওলাদার রাস্তা পার হওয়ার সময় ঝালকাঠি থেকে আসা নীল রঙের একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী এলাকার বাসিন্দা এবং মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুল আলম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৭:১০ ● ৩৫ বার পঠিত