শুক্রবার ● ১ মে ২০২৬

পিরোজপুরে দুই দিনের সফরে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর

হোম » পিরোজপুর » পিরোজপুরে দুই দিনের সফরে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর
শুক্রবার ● ১ মে ২০২৬


 

প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর এমপি দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার (১ মে) পিরোজপুরে আসছেন। সফরকালে তিনি জেলার ভাণ্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ ও পিরোজপুর সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন ও পরিদর্শন করবেন।

 

প্রতিমন্ত্রী শুক্রবার ভোর ৪টায় ঢাকার গুলশান-২ এলাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তার একান্ত সিনিয়র সহকারী সচিব মোশারেফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

 

সফরের প্রথম দিন শুক্রবার সকাল ১১টায় মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। বিকাল ৪টায় কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ নিক্ষেপের মাধ্যমে প্রতিরক্ষা কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া শিয়ালকাঠি ইউনিয়নের কারিকর খালের ওপর একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় কাউখালীতে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। রাতে ভাণ্ডারিয়া পৌরশহরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

 

পরদিন শনিবার (২ মে) সকালে ভাণ্ডারিয়ার নদমূলা গ্রামের সমদ্দার বাড়ি থেকে খন্দকার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। পরে নেছারাবাদে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন। দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে জেলার স্বাস্থ্য উন্নয়নবিষয়ক সভা এবং পানি সমস্যা নিরসন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

 

শনিবার বিকাল ৫টায় জেলা বাসস্ট্যান্ড পরিদর্শন শেষে পিরোজপুর সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ৬:২২:১২ ● ২৫ বার পঠিত