বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ঢেউটিন ও খাদ্য সহায়তা দিল প্রশাসন
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ঢেউটিন ও খাদ্য সহায়তা দিল প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে ঢেউটিন ও ফ্যামিলি কিট খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি’র সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম সাগরকন্যাকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ধানখালীর সেলিম পাহোলান, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, রুহুল আমিন, আবুল ফকির, মাহাবুব মোল্লা এবং চম্পাপুরের মামুন তালুকদারকে এক বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট করে ফ্যামিলি কিট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়া হাজেরা হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এবং ঝড়ে বসতঘর হারানো নীলগঞ্জের সাজেদা বেগম, জাকির হোসেন ও নাচনাপাড়ার হাসান হাওলাদারকেও একই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫৪ ● ২২ বার পঠিত
