কলাপাড়ায় কুকুরে কামড়ানো রোগীদের জন্য ২০০ ডোজ ভ্যাকসিন প্রদান

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কুকুরে কামড়ানো রোগীদের জন্য ২০০ ডোজ ভ্যাকসিন প্রদান
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় কুকুরে কামড়ানো রোগীদের জন্য ২০০ ডোজ ভ্যাকসিন প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় কুকুরে কামড়ানো দুস্থ ও অসহায় রোগীদের জন্য ২০০ ডোজ ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রদান করেছে পৌরসভা প্রশাসন।

 

বুধবার দুপুরে কলাপাড়া পৌরসভা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদের উদ্যোগে এসব ভ্যাকসিন হস্তান্তর করা হয়। পরে তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ রায়, এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ রায় সাগরকন্যাকে জানান, দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সংকট থাকায় কুকুরে কামড়ানো রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান ব্যাহত হচ্ছিল। পৌরসভার এ উদ্যোগকে তিনি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৪৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ