বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্ভোগে মানুষ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্ভোগে মানুষ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবারও থেমে থেমে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত রয়েছে; গত ২৪ ঘণ্টায় এখানে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তবে সাগরে ৫৮ দিনের মাছ শিকারে সরকারের বারণ থাকায় এমনিতেই সাগরে কোন মাছধরা ট্রলার নেই বলেও জানিয়েছেন জেলেরা।
মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ ও বালিয়াতলী এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে আটটি গরু মারা গেছে এবং শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৃষ্টির মধ্যেই মানবেতর জীবনযাপন করছে।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম সাগরকন্যাকে জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। তালিকা সম্পন্ন হলে পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ইতোমধ্যে খাদ্য সহায়তা ও ঢেউটিন বিতরণ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তালিকা সম্পন্ন করে সকল ক্ষতিগ্রস্তকে সহায়তার আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:১১ ● ২২ বার পঠিত
