পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

হোম » খেলা » পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে পিরোজপুরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায় এবং পিরোজপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্ট চিত্ত রঞ্জন দত্ত।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা শেষে এবার জেলা পর্যায়ে বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলগুলো অংশ নিচ্ছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান জানান, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সহিষ্ণুতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:০৭ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ