মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

নলছিটিতে ঝড়ো হাওয়ায় নানা বাড়ির ঘরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

হোম » ঝালকাঠী » নলছিটিতে ঝড়ো হাওয়ায় নানা বাড়ির ঘরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপা চার বছরের শিশু নিহত। ছবি : সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে নানার বাড়িতে ঝড়ো বাতাসে টিনশেড ঘরের নিচে চাপা পড়ে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিয়া একই উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামের প্রবাসী মো. নয়ন মোল্লার মেয়ে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

 

পরিবার সূত্রে জানা যায়, বিকালে শিশুটির নানা মো. নুর আলম ভূঁইয়া বসতঘরের টিন মেরামতের জন্য উপরে উঠলে হঠাৎ দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পড়ে। এতে নাফিয়া ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নলছিটি থানার ওসি আরিফুল আলম দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪৭:০৬ ● ৩৪ বার পঠিত