রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাদ্যসামগ্রী বিতরণ

হোম » শিক্ষা » গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাদ্যসামগ্রী বিতরণ
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


গৌরনদীতে বৃত্তি পরীক্ষার্থীদের পাশে খাদ্যসামগ্রী সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

তীব্র গরমে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের স্বস্তি দিতে গৌরনদীতে পানি, স্যালাইন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় গৌরনদী পৌরসভার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও গৌরনদী পালরদী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও ড্রাই কেক বিতরণ করা হয়।

 

এ সময় গৌরনদী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানিয়া মাহমুদ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী বিউটি আক্তার, সিমা আক্তার, রানু শরীফ, নারগিস আক্তার ও নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তানিয়া মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩১:১১ ● ৬৯ বার পঠিত