বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় ভ্যাপসা গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ভ্যাপসা গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় ভ্যাপসা গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্যাপসা গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত এক সপ্তাহ ধরে উপজেলার তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে দিনে ৪ থেকে ৫ বার এবং রাতে ৬ থেকে ৭ বার লোডশেডিং হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এতে জেলার প্রায় ২৫ হাজার ২৩০ জন এসএসসি পরীক্ষার্থীর প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রচণ্ড গরমে কর্মশেষে বিদ্যুতের স্বস্তি না পেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। তারা সাগরকন্যাকে জানান, একদিকে গরম, অন্যদিকে বিদ্যুতের অনিয়মিত সরবরাহ- দুই মিলিয়ে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে।

এসএসসি পরীক্ষার্থী ওসান বলেন, ‘একদিকে তীব্র গরম, অন্যদিকে বারবার লোডশেডিং। এতে ঠিকমতো পড়ালেখা করতে পারছি না।’

অপর এক পরীক্ষার্থী সালমা বলেন, ‘লোডশেডিংয়ের কারণে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, পড়াশোনাও ঠিকভাবে হচ্ছে না।’

দিনমজুর আ. ছোহরাফ বলেন, ‘ভ্যাপসা গরমে কাজ করা কঠিন হয়ে গেছে। বিদ্যুৎ থাকে না বললেই চলে। আবার রাতে অনেক জায়গায় সড়কবাতিও জ্বলে না। এতে চুরি-ডাকাতির আতঙ্ক বাড়ছে।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. কাউসার হামিদ বলেন, ‘পৌরসড়কের বাতি বন্ধ করা হয়নি। লাইনের কোনো সমস্যার কারণে কোথাও বন্ধ থাকতে পারে।’

বাংলাদেশ সময়: ১৮:০২:৪৭ ● ২৫ বার পঠিত