মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি: অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি: অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে এক অটো রাইস মিলকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক নীলগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ‘বিচ অটো রাইস মিল’-কে দোষী সাব্যস্ত করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ধারা ৪ ও ১৪ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পাটকে পুনরায় ‘সোনালী আঁশ’ হিসেবে প্রতিষ্ঠা করা এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৫০ ● ৩৭ বার পঠিত
