মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
হোম » রাজশাহী » নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

সাগরকন্যা প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- গ্রামের নমির হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৫), তাদের ছেলে পারভেজ (৯) ও মেয়ে সাদিয়া রহমান (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা গলা কাটা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান তিনি।
নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশ সময়: ১২:১৮:১১ ● ১২০ বার পঠিত
