মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
নাজিরপুরে সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
হোম » পিরোজপুর » নাজিরপুরে সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।
সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রেরিত এক পত্রের মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
মনোনয়ন পাওয়ার পর পিরোজপুরে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতাকর্মী তাকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের প্রতিক্রিয়ায় সুলতানা জেসমিন জুঁই বলেন, ‘সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের জুঁই। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করব।’
উল্লেখ্য, সুলতানা জেসমিন জুঁই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অতীতে তিনি মামলা, হামলা ও কারাবরণ করেছেন বলে স্থানীয় রাজনৈতিক মহল জানায়।
বাংলাদেশ সময়: ৭:১১:২৭ ● ২২ বার পঠিত
