সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় গাঁজা ও ইয়াবা সেবনে দুই যুবকের ২১ দিনের কারাদণ্ড

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় গাঁজা ও ইয়াবা সেবনে দুই যুবকের ২১ দিনের কারাদণ্ড
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় গাঁজা ও ইয়াবা সেবনে দুই যুবকের ২১ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। পরে দণ্ড কার্যকরের জন্য আসামিদের মহিপুর থানায় সোপর্দ করা হয়।

 

জানা গেছে, অভিযানে কুয়াকাটা বাস টার্মিনাল ও আবাসিক হোটেল নেস্ট থেকে যথাক্রমে আসাদুল হক (২৪) ও তাওসিফ ইসলাম (২৫)-কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস টিম।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৩ ● ৪৭ বার পঠিত