সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোম » ভোলা » চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

চরফ্যাশনে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে চরফ্যাশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়ন কর্মকাণ্ড, মাদক সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪১ ● ২৪ বার পঠিত