সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
হোম » সর্বশেষ » পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ে সন্তানদের টিকা প্রদানে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ১১ দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:১০ ● ২৫ বার পঠিত
