শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং কর্মরত চিকিৎসকদের রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, চিকিৎসক অসীম সিকদার, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৫:১৯:১৯ ● ২৭ বার পঠিত
