মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন
হোম পেজ » সর্বশেষ » মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক শহীদ মিনার প্রাঙ্গণে শিল্পকলা একাডেমি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা পার্কে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, মেহেন্দিগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক খান বেনজির আহমেদ, শিক্ষক ও লেখক গাজী শাহরিয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরিদ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মিরণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রুনা লায়লা ও শিক্ষক জসিম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪০ ● ২৩ বার পঠিত
