সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
হোম পেজ » শিক্ষা » পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা। দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ সময়: ১৮:১০:০৬ ● ৩০ বার পঠিত
