সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
হোম পেজ » বরগুনা » বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বরগুনার বামনা উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতি বিঘা জমির জন্য ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি ধান বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিখাত আরার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপের প্রতিনিধি এবং শিল্পপতি আলহাজ রুহুল আমিন শরীফ, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার এবং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন।
বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৭ ● ৩২ বার পঠিত
