সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
আগৈলঝাড়ায় মাদকমুক্ত সমাজের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাদকমুক্ত সমাজের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনশত জনের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়। সোমবার সকালে যবসেন ও ফুল্লশী গ্রামের বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ফুল্লশী গ্রামের মাদককারবারি জাকির, যাকাত ও ছালাম ফকিরের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে যবসেন ও ফুল্লশী গ্রামের বাসিন্দারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪:০২:২০ ● ৪০ বার পঠিত
