রবিবার ● ১২ এপ্রিল ২০২৬

রাজশাহীতে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

হোম পেজ » শিক্ষা » রাজশাহীতে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

রাজশাহীতে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

সাগরকন্যা প্রতিবেদক, রাজশাহী

ঘরে বসে পৃথিবী দেখা সম্ভব হলে পরীক্ষাকেন্দ্রও নজরদারির আওতায় আনা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘নকল বন্ধে অতীতে বিদেশ থেকে শিক্ষক এনে কাজ করতে হয়নি, দেশের শিক্ষকদের সহযোগিতাতেই তা সম্ভব হয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষকরা সহযোগিতা করেন, আর সে সহযোগিতায় শিক্ষার পরিবেশও ফিরিয়ে আনা সম্ভব।’

 

তিনি আরও বলেন, ‘ইলেকট্রনিক ডিভাইসসহ নানা অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে, যা শুধু পরীক্ষার জন্য নয়, শ্রেণিকক্ষেও ব্যবহার করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে এবং প্রয়োজনীয় মনিটরিং নিশ্চিত করা সম্ভব হবে।’

বাংলাদেশ সময়: ১০:১৫:০১ ● ৬৩ বার পঠিত