শনিবার ● ১১ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় কুকুরের কামড়ে ১৩ জন হাসপাতালে, ভ্যাকসিন সংকটে চিকিৎসা ব্যাহত

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় কুকুরের কামড়ে ১৩ জন হাসপাতালে, ভ্যাকসিন সংকটে চিকিৎসা ব্যাহত
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই সপ্তাহে কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে হাসপাতাল ও স্থানীয় ওষুধের দোকানে ভ্যাকসিন সংকট দেখা দেওয়ায় আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীরা হলেন জান্নাতি (৭), আরফ (৪), আবুসালে (১৪), মেহেদী হাসান (১৪), রায়হান (১০), কবির হাওলাদার (৬০), রবিউল (১৩), আ.মান্নান (৩৮), ইলিয়াস (২২), সওদা মনি (২), আবুসাঈদ (৪) ও আছিয়া বেগম (৫৫)। এ ছাড়া আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে।

 

কলাপাড়া পৌরশহরের ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ সেন সাগরকন্যাকে জানান, কোম্পানির সরবরাহ কম থাকায় ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। তবে বর্তমানে বাজারেও পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫১ ● ৪৩ বার পঠিত