শনিবার ● ১১ এপ্রিল ২০২৬

স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

হোম পেজ » পিরোজপুর » স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় শনিবার (১১ এপ্রিল) দুপুরে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়ালেখার অগ্রগতি, উপস্থিতি ও শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে পাঠদানের গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও চলমান পাঠদান কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরবর্তীতে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারের এই মহৎ উদ্যোগে নিম্নমানের খাবার সরবরাহ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৬ ● ১৭ বার পঠিত