বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ বিপর্যয়, ৫ ঘণ্টা পর স্বাভাবিক

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ বিপর্যয়, ৫ ঘণ্টা পর স্বাভাবিক
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে বজ্রপাতে পল্লী বিদ্যুতের সরঞ্জাম বিকল, ৫ ঘণ্টা পর সরবরাহ স্বাভাবিক

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে পল্লী বিদ্যুতের সরঞ্জাম বিকল হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

সূত্রে জানা গেছে, বজ্রপাতের ফলে পল্লী বিদ্যুতের পাওয়ার সাপ্লাই লাইনের একটি ইনসুলেটর পাংচার হয়ে যায়। এতে তাৎক্ষণিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত শিখা ছড়িয়ে পড়ে, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

 

ঘটনার পরপরই খবর পেয়ে পল্লী বিদ্যুতের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেরামত কাজ শুরু করে।

 

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার লোকমান হোসেন সাগরকন্যাকে বলেন, ‘বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ইনসুলেটরটি প্রতিস্থাপন করে দ্রুত লাইনের ত্রুটি ঠিক করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৫৯ ● ২৬ বার পঠিত