বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬

দশমিনায় ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬


 

দশমিনায় ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবাসহ মো. রুবেল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চরহোসনাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, দশমিনা থানার এসআই (নি:) নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল মোল্লাকে ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃত রুবেল দশমিনা ইউনিয়নের দশমিনা গ্রামের জাকির মোল্লার ছেলে।

 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, অভিযানে ৭ পিস ইয়াবাসহ রুবেল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৪ ● ৬৬ বার পঠিত